গাইবান্ধায় চাল পাচারের অভিযোগে খাদ্য কর্মকর্তাসহ গ্রেপ্তার ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য গুদাম ও ওএমএস ডিলার সুজা মিয়ার গোডাউন থেকে পাচারকালে গতকাল রোববার রাতে ৫৫০ বস্তা আতপ চাল আটক করেছে র্যাব। পাচারে জড়িত সন্দেহে উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুস সামাদ ও ওএমএস ডিলার সুজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলা খাদ্য গুদাম এবং উপজেলা শহরের ঝিলপাড়া এলাকায় ডিলার সুজা মিয়ার গোডাউন থেকে চাল পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। রাত আটটা থেকে তিনটা পর্যন্ত র্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা সেখানে অভিযান চালায়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের ডিএডি সিদ্দিকুর রহমান আজ সোমবার ভোরে থানায় মামলা করেন। চালভর্তি বস্তা ও দুটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।