গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়কে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটার দিকে রংপুর থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক শুকুর আলী নিহত হন। আহত হন আরও চারজন। আহত ব্যক্তিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলওয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।