গাইবান্ধায় আগুনে ১১টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মার্কেটে গতকাল শুক্রবার গভীর রাতে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে।স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত চারটার দিকে মার্কেটের পাশে ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়ির গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে মার্কেটের ১১টি দোকান পুড়ে যায়। পরে গাইবান্ধা ও বগুড়ার সোনাতলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।