গাইবান্ধায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকেই গাইবান্ধার বিভিন্ন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।জেলা মোটর মালিক সমিতির সম্পাদক নান্নু মিয়া জানান, গত রোববার গাইবান্ধার পরিবহন মালিক আবদুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে।