গাইবান্ধায় আল্লাহর দলের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য মো. নূরনবী মুন্সিকে (৫৪) আজ শুক্রবার ভোরে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ও র্যাব-৫-এর জঙ্গি দমন সেলের সদস্যরা নূরনবী মুন্সিকে (৫৪) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায়।জয়পুরহাট র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক মো. হাফিজ উদ্দীন প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃত নূরনবী মুন্সির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।