গাইবান্ধায় আল্লাহর দলের সন্দেহভাজন ২৫ সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলা থেকে পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে আজ শনিবার ২৫ জনকে আটক করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, উপজেলার খোলাহাট ইউনিয়নের রথবাজার পশ্চিমপাড়া গ্রামে একদল লোক গোপন বৈঠক করছে—গ্রামবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকেই পালিয়ে গেলেও ২৫ জনকে আটক করা হয়। ওসি আরও জানান, এরা আল্লাহর দলের সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।