প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা উদীচীর উদ্যোগে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ২৯ অক্টোবর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, রণজিৎ কুমার দাস, দুর্গাপদ ভট্টাচার্য প্রমুখ। পরে সংগঠক হিসেবে ভালো কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনজনকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এরা হচ্ছে জেলা উদীচীর সম্পাদক মাসুদুল হক, সহসম্পাদক সাজ্জাদ চৌধুরী ও তবলাবাদক তুলসী সাহা। শেষে মশিউর রহমানের পরিচালনায় উদীচীর শিল্পীরা গান ও মনিরের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন। যন্ত্রে ছিলেন প্রমতোষ সাহা, চুনি ইসলাম, মহব্বত সাগর। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিরিন আকতার।