গাইবান্ধায় গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসব গাছের বয়স মাত্র এক বছর। বর্তমান বাজারে এর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। ১০ বছর পর মূল্য দাঁড়াবে প্রায় পাঁচ লাখ টাকা। এ রকম এক হাজার বনজ ও ফলদ গাছ গভীর রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ১৭ জানুয়ারি ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।পুলিশ ও ক্ষতিগ্রস্ত কৃষকের পারিবারিক সূত্র জানায়, একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক খলিলুর রহমান। তিনি দুই বছর আগে পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামে প্রায় দুই একর জমিতে পুকুর খনন করেন। গত বছর পুকুরের চারদিকে এক হাজার বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন। কিন্তু ১৮ জানুয়ারি সকালে বাগানের পরিচর্যা করতে এসে দেখেন সব গাছের মাঝখানে কেটে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে গাছের মালিক খলিলুর বলেন, ‘জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।’ পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত্ হোসেন বলেন, এ বিষয় নিয়ে পলাশবাড়ী থানায় জিডি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।