গাইবান্ধায় ঝড়ে গ্রাম পুলিশের মৃত্যু, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাতে ঝড়ে শহিদুল ইসলাম (৩৫) নামের একজন গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন। ঝড়ে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে সুন্দরগঞ্জের ধর্মপুর বাজারে ঝড় শুরু হয়। এ সময় শহিদুল তাঁর মুদি দোকানে ছিলেন। ঝড়ে একটি গাছ ভেঙে তাঁর দোকানের ওপর পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার সকালে গাছ কেটে তাঁর লাশ উদ্ধার করা হয়।সদর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে ঝড়ে প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ভেঙে চাপা পড়ে ১৫ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে।