গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের জাহানারা মার্কেট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ারুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনাটি ঘটে।নিহত আনোয়ারুল দিনাজপুরের করিমুল্যাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আজ সকাল সাতটার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক জাহানারা মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রংপুরগামী ওই ট্রাকের চালক আনোয়ারুল মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাক দুটি আটক করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।