গাইবান্ধায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামে আজ শুক্রবার সকালে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাইবান্ধা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে ১০টার দিকে চকচকা গ্রামের বিজয়ী মেম্বর সাহাদুল ইসলাম ও পরাজিত মেম্বর প্রার্থী মমিনুল হকের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়। গাইবান্ধা সদর থানার ওসি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।