গাইবান্ধায় মহিউদ্দিনের একক সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সংগীতানুষ্ঠান আয়োজক পরিষদের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সরকার মহিউদ্দিন বাদলের একক সংগীতানুষ্ঠান গত ২৮ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে শিল্পী ১৪টি গান পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন প্রমতোষ সাহা, হারমোনিয়ামে খাজা সুজন, কিবোর্ডে চুনি ইসলাম, অক্টোপ্যাডে তাপস কর্মকার ও গিটারে আমিনুল হক। অনুষ্ঠান-পূর্ববর্তী এক সুধী সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রণজিৎ কুমার দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, অমিতাভ দাশ প্রমুখ।