গাইবান্ধায় মোহনার সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনার উদ্যোগে এক সংগীতসন্ধ্যা ৮ আগস্ট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন অমিতাভ দাশ, কার্নিজ নওশাদ, সোমা সেন, অসীম চৌধুরী, তনুশ্রী দাস, বৃষ্টি, চুনি ইসলাম প্রমুখ। এর আগে মোহনার পরিচালক প্রমতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন মশিউর রহমান, জহুরুল কাইয়ুম প্রমুখ।