গাইবান্ধায় মোহনার সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনার মাসিক সংগীতসন্ধ্যা ১ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রমতোষ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লাখি আখন্দ ও জহুরুল কাইয়ুম প্রমুখ। সংগীত পরিবেশন করেন লায়লা তাজনুর সাউদি, সাবিনা ইয়াসমিন ও মো. শাহিন মিয়া। যন্ত্রে সহায়তা করেন প্রমতোষ সাহা, মাহমুদ সাগর, চুনি ইসলাম, রিপন চৌধুরী ও সনতু। উপস্থাপনায় ছিলেন দেবাশীষ দাস ও শিরিন আকতার।