গাইবান্ধায় সারথি থিয়েটারের নাটক স্বপ্ন পূরণের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার দারিয়াপুর আমান উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে ২১ নভেম্বর মঞ্চস্থ হলো নাটক স্বপ্ন পূরণের দিন।নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন যথাক্রমে মিজানুর রহমান ও মাসুদ বাশার। গাইবান্ধা সারথি থিয়েটার প্রযোজিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুমি, সীমা আক্তার, মিজানুর, মাকসুদা পারভীন, শাহীন আলম, রাসেল মাহমুদ, আবদুল মমিন, রাশেদ খান, মিলন, আমিনুল, শামসুজ্জোহা, জীবন বর্মণ, আশা প্রমুখ। এর আগে অধ্যাপক কিরণময় বর্মণের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন অমিতাভ দাশ, শাহ আলম, আবদুর রাজ্জাক প্রমুখ। শেষে বাউল সংগীত পরিবেশন করেন কাফি বয়াতি।