গাইবান্ধায় সারথি থিয়েটারের নাটক ‘কিত্তন খোলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট মঞ্চস্থ হলো গাইবান্ধার দারিয়াপুর সারথি থিয়েটারের নাটক কিত্তন খোলা। সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন জুলফিকার চঞ্চল।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সরকার মজিবর রহমান, নজরুল ইসলাম, ময়নুল হক, দোলা, সীমা, নয়ন, মৌসুমি, রাশেদ, আনিস, শুভ, মিজান, শাহিন, মিলন, আশা প্রমুখ। নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।