গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বোয়ালিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের চারজন যাত্রী নিহত এবং সাতজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুর রউফ (২৫) ও ফরিদুল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে।আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক বোয়ালিয়া এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং সাতজন আহত হন।গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।