গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশার কারণে উপজেলার ধাপেরহাটের কাছে সোলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এঁরা হলেন—পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের ইটভাটার শ্রমিক স্বাধীন মিয়া (২৫) ও মিলন মিয়া (৪০), সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাতলা গ্রামের রশিদুল মিয়া (৩০), মো. রাসেল (২২) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার চক সোলাগাড়ী গ্রামের আবদুল কুদ্দুস (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ঢাকাগামী এস কে লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ ভোরে মহাসড়কের চক সোলাগাড়ী এলাকায় হঠাত্ থেমে যায়। এ সময় উত্তরবঙ্গ পরিবহন নামে একটি বাস পেছন থেকে এসে থেমে থাকা বাসটিকে ধাক্কা দয়ে। এর একটু পর উত্তরবঙ্গ পরিবহনের বাসটিকে আলিফ এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত আটজনই থেমে থাকা বাসের যাত্রী ছিলেন। পরে উত্তেজিত জনতা আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে সাদুল্যাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে উদ্ধারকারীরা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটটি লাশের মধ্যে চারটি রংপুরের বড়দরগা পুলিশ ফাঁড়িতে, দুটি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুটি নিহতদের আত্মীয়স্বজন নিয়ে গেছে।