গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় আজ শুক্রবার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের যাত্রী বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাকনতা গ্রামের হেলাল উদ্দিন (৪৮), তাঁর মেয়ে রুমা বেগম (২৫), রুমার ছেলে সিফাত বাবু (৬), একই গ্রামের ইতি (৭) ও অজ্ঞাতনামা একজন। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া জিয়াউর রহমান হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, আজ দুপুর ১২টার দিকে মহাসড়কের বোয়ালিয়ায় রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিফাত নিহত এবং হাসপাতালে নেওয়ার পর অন্য চারজনের মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, বাস ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।