গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বুধবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন।নিহত ব্যক্তিরা হলেন—ট্রাকচালক ঠাকুরগাঁও সদরের গোয়ালাপাড়ার জাহাঙ্গীর আলম (৩০), আরেক ট্রাকচালক বগুড়া সদরের লাটাইপাড়ার শফি আলম (২৫) এবং সবজি ব্যবসায়ী বগুড়া শহরের চেলোপাড়ার উজ্জ্বল চন্দ্র সিং (৪০)। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।