গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটা বন্ধের দাবিতে ২৯ সেপ্টেম্বর যশোর শহরের দড়াটানা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ উন্নয়ন জোট যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক সালেকুজ্জামান, পরিবেশ উন্নয়ন জোটের উপদেষ্টা খন্দকার আজিজুল হক প্রমুখ। শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।