গাছ নিয়ে বিরোধে রামগতিতে একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতবাড়ির গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মালপাড়া এলাকায় মাহফুজুল হক ওরফে মাহফুজ খোন্দকার (৬২) খুন হয়েছেন।ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জান্নাত বেগম ও রাশেদা বেগম নামে দুই গৃহবধূকে গ্রেপ্তার করেছে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির গাছের মালিকানা নিয়ে ভাতিজাদের সঙ্গে চাচা মাহফুজ খোন্দকারের বিরোধ ছিল। এর জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ সময় মাহফুজ খুন হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।