গাছ ফেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন হরতালকারীরা। হরতালে পিকেটিংয়ের অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় বিশাল কড়ইগাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে চাঁদপুরের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। আটকে পড়ে সংবাদপত্রের গাড়িসহ অর্ধশত যানবাহন। খবর পেয়ে চাঁদপুর ও কুমিল্লা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।একই সড়কের চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট ও বাবুরহাট এলাকায় টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন হরতালের সমর্থকেরা। মতলব-পেন্নাই সড়কেও তাঁরা গাছের গুঁড়ি ফেলে রাখেন। এ সময় পিকেটাররা বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতা-কর্মীরা সকাল আটটার দিকে চাঁদপুর শহরে একটি মিছিল বের করেন। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, হরতালে পিকেটিংয়ের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।