গাছ রোপণের পর মিলবে বিয়ের অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করার পূর্বশর্ত বৃক্ষ রোপণ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সবচেয়ে বড় শহর মেদানে আগামী মার্চ থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। সেই হিসেবে মেদানে কেউ বিয়ে করতে চাইলে ওই দম্পতিকে দুটি বৃক্ষ রোপণ করে বিয়ের অনুমতি নিতে হবে। সুমাত্রার ধর্মবিষয়ক দপ্তর থেকে পরিবেশবান্ধব এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বিবিসির খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা আশা করছেন, এই নীতির ফলে মেদান শহরে প্রতি মাসে কমপক্ষে দুই হাজার নতুন বৃক্ষ রোপণ করা হবে। আইওয়ান জুলহামি নামের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, বিয়ের নিবন্ধন করার সময় নবদম্পতি দুটি গাছের চারা পাবেন। আর এই গাছের চারা দম্পতির বাড়িতেই লাগাতে হবে। তিনি আরও বলেন, একটি মহত্ উদ্দেশ্য থেকে এই নীতি কার্যকর করা হচ্ছে। এই নীতি সরকারের বৃক্ষ রোপণ কর্মসূচিকেও সহায়তা করবে।মেদান শহরের পার্শ্ববর্তী সুলেশি দ্বীপের জেলাগুলোতেও এই নীতি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। তবে এই নীতি কীভাবে বাস্তবায়ন বা নজরদারি করা হবে তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।ইন্দোনেশিয়ায় মুসলিমদের বিয়ে করতে ধর্মবিষয়ক দপ্তরে নিবন্ধন করতে হয় এবং অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে ও নাগরিক নিবন্ধন দপ্তরে নিবন্ধন করতে হয়। আর ইন্দোনেশীয় সরকার গত বছরে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে।