গাছে হরিণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের গোথেনবার্গ শহরের উপকণ্ঠে সারো এলাকার পার জোহানসন নামের এক ভদ্রলোক তাঁর প্রতিবেশীর বাগানে অদ্ভুত শব্দ শোনেন। ওই শব্দের উ ৎ স খুঁজতে গিয়ে তাঁর চোখ কপালে ওঠে। তিনি দেখেন, একটি গাছে হরিণ। গাছ থেকে নামার জন্য অনেক চেষ্টা করছে হরিণটি। এদিক-ওদিক পা ছুড়ছে। পরে পুলিশ ও উদ্ধারকর্মীদের সহায়তায় গাছের ডাল ভেঙে হরিণটিকে নিচে নামিয়ে আনা হয়। গাছ থেকে নামিয়ে ছেড়ে দেওয়ার পর হরিণটি জোহানসনের বাগানে ইতস্তত ঘোরাফেরা করছিল। ধারণা করা হচ্ছে, গাঁজানো আপেল খেয়ে হরিণটি মাতাল হয়ে পড়েছিল। জোহানসন বলেন, হরিণটিকে অসুস্থ, মাতাল ও ‘অর্ধেক-বোকা’ মনে হচ্ছিল। অরেঞ্জ অনলাইন