গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলের পৃথক দুটি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। খবর বিবিসি অনলাইনের। ইসরায়েলের দাবি, নিহত ওই ছয় ব্যক্তি জঙ্গি ছিলেন। ইসরায়েল সীমান্তে তাঁরা রকেট ও বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। ফিলিস্তিনিরা জানায়, আজ সকালে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের অগ্নিসংযোগের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগে গাজার মধ্যবর্তী অঞ্চলে একটি বিমান হামলায় আরও তিনজন নিহত হন। এ সময় তাঁরা রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, বুরেজি শরণার্থী ক্যাম্পের কাছ দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে ওই বিমান হামলা চালানো হয়। এ সময় গাড়িতে চারজন ব্যক্তি ছিলেন। হামলায় তিনজন নিহত হয়েছেন। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আশরাফ আল কুদরা একটি বার্তা সংস্থাকে বলেন, নিহত সবাই ফিলিস্তিনের সাধারণ নাগরিক ছিলেন।