গাজায় ইসরায়েলের বিমান হামলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় আজ রোববার দুই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আহত শিশুর নাম আলী আল-জাহামরাহ। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে আলীদের ঘর বিধ্বস্ত হয়। এ সময় ঘরে আলী তার বাবা-মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল।

রয়টার্সের ভিডিও চিত্রে গাজা শহরের একটি ঘরের শয়নকক্ষ বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গাজার একটি অস্ত্র নির্মাণের স্থান লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানা যায়। ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা শহরের জয়তুন এলাকার একটি দোকানও। তবে হামলায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।এদিকে ইসরায়েল বলেছে, কয়েক দিন আগে দেশটির দক্ষিণ অঞ্চলের লোকালয়ে গাজা থেকে চারটি রকেট হামলা চালানোর পর সপ্তাহের ছুটির দিনে তারা এই পাল্টা হামলা চালায়।