গাজায় হামলার জবাবে ইসরায়েলে রকেট নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলার জবাবে আজ রোববার ইসরায়েলে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।গত সপ্তাহে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ছয় বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়। ওই ঘটনার জবাব হিসেবে আজ গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হলো। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, গাজা থেকে ছোড়া একটি রকেট সেখানকার দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে আঘাত হানে। এতে বাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। তবে কোনো প্রাণহানি ঘটেনি। আরও দুটি রকেট হামলা হলেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল দাবি করেছে, চলতি মাসে গাজা থেকে ইসরায়েলে ১৪টি রকেট হামলা সংঘটিত হয়েছে।