গাজী টিভি
সমুদ্দুরগাজী টিভিতে ঈদের দিন রাত আটটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক সমুদ্দুর। লিখেছেন নাজনীন চুমকি। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তারিন, সাঈদ বাবু প্রমুখ।শান্ত আর রিমির দাম্পত্য জীবনে নির্ভরশীলতা আছে, কিন্তু ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ। রিমি গ্লুকোমা রোগী। ক্রমেই তার চোখের আলো কমে আসছে। তাকে নিয়ে হঠাৎ কক্সবাজার আসে শান্ত। শঙ্কিত হয়ে পড়ে রিমি—শান্ত কী তাকে খুন করতে কক্সবাজার নিয়ে এসেছে?এক জোনাকি আঁধারগাজী টিভিতে ঈদের দিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবিএক জোনাকি আঁধার। ফেরদৌস হাসানের লেখা ও পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফরোজা বানু, কে এস ফিরোজ, অপূর্ব, সুমাইয়া শিমু প্রমুখ।নদীর বাবা হত্যাচেষ্টার মামলায় জেলখানায়। তার জামিন নিতে লাগবে দুই লাখ টাকা। এই টাকার জন্য সে শহরে যায়। সেখানে এত টাকা উপার্জনের একটাই উপায়—অনৈতিক জীবন বেছে নেওয়া। কিন্তু নদী তা করতে পারে না। পত্রিকায় বিজ্ঞাপন দেখে সে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে কিডনি দিতে চায় অপুকে। তবে আগাম টাকা চায় সে।তিন যুবকের গল্পগাজী টিভিতে রোববার রাত আটটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক তিন যুবকের গল্প। লিখেছেন ইশতিয়াক আহমেদ। পরিচালনা করেছেন কমল চাকমা। অভিনয় করেছেন মীর সাব্বির, মোনালিসা, জয়, অ্যানি, আরফান আহমেদ, আবদুল কাদের, চিত্রলেখা গুহ প্রমুখ। তিন যুবক একটি ফ্ল্যাটে থাকে। তারা কেউ পূর্বপরিচিত না। তাদের প্রতিদিনের জীবনযাপন নিয়ে এই নাটক।মেড ইন চিটাগং (আ জার্নি অব লাভ)গাজী টিভিতে রোববার রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক মেড ইন চিটাগং (আ জার্নি অব লাভ)। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা, সাজু খাদেম, নাবিলা, হাসান আজাদ প্রমুখ। চট্টগ্রাম শহরের একটি গলিতে থাকত নূরজাহান এবং সেই গলিতেই পাড়ার ছোকরা ছেলেদের নেতা সোলায়মান। নূরজাহানকে কোনো ছেলে চিঠি-চিরকুট দিলে ফলে তাকে চড়-থাপড় খেতে হয়। এসব ক্ষেত্রে সোলায়মান প্রতিবাদ করত এবং বেঁধে যেত ঝগড়া। গেস্টরুমগাজী টিভিতে সোমবার রাত ছয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক গেস্টরুম। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন ফারহা রুমা, আবুল কালাম আজাদ প্রমুখ। তারেক-অনিতা নতুন বাসায় উঠেছে। অনিতার পক্ষে একা সবকিছু সামলানো কঠিন। কারণ, সে সবকিছু ভুলে যায়। তারেক খেয়াল করল—অনিতা সবকিছু মনে রাখছে। সে সময়মতো খাবার, ওষুধ খাচ্ছে।পাঁচ ফুট ১০ ইঞ্চিগাজী টিভিতে সোমবার রাত আটটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক পাঁচ ফুট ১০ ইঞ্চি। লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন সাজু খাদেম, শশী, পিয়া, কাজী উজ্জ্বল প্রমুখ। ফারাবীর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট। পরিবারের চাপ, তাই বিয়ে করতে হবে। একদিন মামাকে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে গেল সে এক ফাস্ট ফুডের দোকানে। দোকানে ঢোকামাত্র মেয়েটি তাকে অপমান করে। কারণ, তার হাইট মাত্র পাঁচ ফুট। আর মেয়েটির উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।