গাজীপুর উপনির্বাচনের জন্য আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের পরিস্থিতি তদারক করতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এ সেলের সার্বিক কার্যক্রম তদারক করবেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) সমন্বয় সেলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব আশফাকুল আমিনের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। আগামী শনিবার বেলা দুইটা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ এ সেলে জানানো যাবে। অভিযোগ জানাতে টেলিফোন নম্বর: ৭১২৬৮২৩৪ ও ফ্যাক্স নম্বর: ৭১৬২৭৫৩।