গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার হবে: যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর চৌরাস্তা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়াল সড়ক (ফ্লাইওভার) নির্মাণ করা হবে। আগামী বছরই এ কাজ শুরু হবে। এ উড়াল সড়ক বিমানবন্দর থেকে ডেমরা পর্যন্ত উড়াল সড়কের সঙ্গে যুক্ত করা হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ রহমত আলীর এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান।এর আগে বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে যোগাযোগমন্ত্রী ছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন