গাজীপুর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানিয়েছেন ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের প্রধান নির্বাচন সমন্বয়ক আ স ম হান্নান শাহ।আজ রোববার বেলা দেড়টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এ দাবি জানান।হান্নান শাহ অভিযোগ করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে সরকার নিজেদের পছন্দমতো বিচারক দিয়ে তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছে। এ কারণে নির্বাচনে সেনা মোতায়েন দরকার। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ারও অভিযোগ করেন বিএনপির এই নেতা।