গাজীপুর বিআরটিএ কার্যালয় দুর্নীতির আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাজীপুর কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে।’মন্ত্রী আজ রোববার বিআরটিএর গাজীপুর কার্যালয়ে গিয়ে দেখেন, সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদ ও পরিদর্শক জিয়াউর রহমান অনুপস্থিত। তিনি বিনা নোটিশে কার্যালয়ে অনুপস্থিত থাকায় ও দুর্নীতির অভিযোগে মিজানুর রশিদকে প্রত্যাহার ও জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।মন্ত্রী বিআরটিএর গাজীপুর কার্যালয়কে ‘দুর্নীতির আখড়া’ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে গাড়ির ফিটনেসের কোনো ব্যবস্থা নেই, কার্যালয়ে হাড়ি-পাতিল রাখা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র মেঝেতে ফেলে রাখা হয়েছে।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে যোগাযোগমন্ত্রী হঠাত্ করেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করেন। পরে বিআরটিএর কার্যালয়ে যান। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী আরও বলেন, যাঁরা সামর্থ্যবান, বিআরটিএর গাজীপুর কার্যালয়ে তাঁরা গাড়ি না নিয়েই টাকা দিয়ে ফিটনেস সনদ নিয়ে যান। আর দরিদ্রদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।ওবায়দুল কাদের ক্ষোভের সঙ্গে বলেন, বিআরটিএর কর্মকর্তারা ঠিকমতো অফিস করেন না। দালালদের সঙ্গে কর্মকর্তাদের সম্পর্ক আছে তাঁদের।যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান, গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গাজীপুর পৌর মেয়র আবদুল করিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন প্রমুখ।