গাজীপুর-৪ আসনে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এ আসনে ভোট নেওয়া হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠক শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ তফসিল ঘোষণা করেন।তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ সেপ্টেম্বর। যাচাই-বাছাই করা হবে ৫ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ সেপ্টেম্বর।ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদকে এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।এ আসনে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন। ১০২টি ভোটকেন্দ্রের ১৭২টি কক্ষে ভোট নেওয়া হবে।আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় গত ৭ জুলাই আসনটি শূন্য ঘোষিত হয়।