গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনসহ এ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বৈঠক সভাপতিত্ব করেন।বৈঠকে সর্বশেষ রাজনৈতিক অবস্থা, দলের পরবর্তী করণীয় বিষয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।