গাজীপুরে আগুন নেভাতে গিয়ে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় একটি বাড়ির তিনটি দোকান ও পাঁচটি ভাড়া কক্ষে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে গিয়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।বাড়ির মালিক আবদুর রব খান দাবি করেছেন, অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকা সমমূল্যের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, গতকাল রাত ১০টার দিকে আবদুর রব খানের ভাড়া দেওয়া বিধান সরকারের মুদি দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির লোকজন কীর্তন দেখতে বাইরে ছিলেন। আগুন তিনটি দোকান ও পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন টের পেয়ে এক থেকে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন নেভাতে গিয়ে আহত হন এমারত হোসেন (৩০), হোসনে আরা (২৫) ও আল-আমিন (২৩)। তাঁদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।