গাজীপুরে কারখানা বন্ধের ঘোষণায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভবানীপুর এলাকায় তৈরি পোশাক কারখানা ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেড আজ শনিবার বেলা তিনটার দিকে হঠা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকেরা ওই কারখানার সামনে বিক্ষোভ করেছেন। টানা তিন কর্মদিবসে কাজ না করিয়ে আজ কারখানা বন্ধের ঘোষণা দিলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন। প্রশাসন বিভাগের পক্ষ থেকে কাল রোববার মালিক এসে কথা বলার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা কারখানা এলাকা ত্যাগ করেন।কারখানার শ্রমিক অপারেটর শান্তা, আনোয়ার ও জাহানারা জানান, কর্তৃপক্ষ আগে থেকে না জানিয়ে আজ কারখানা বন্ধের আকস্মিক ঘোষণা দেয়। এর আগে টানা তিন কর্মদিবস শ্রমিকদের কাজ না করিয়ে কারখানায় বসিয়ে রাখা হয়।ফিনিশিং বিভাগের শ্রমিক আশরাফুলসহ তাঁর সহকর্মীরা জানান, বেতন নেওয়ার জন্য প্রতি মাসে মালিক পক্ষের সঙ্গে বাদানুবাদ করতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে মালিক পক্ষের লোকজন বেতন পরিশোধ করেন। ১১ মে মালিক কারখানায় এলে তাঁকে সব শ্রমিক অবরুদ্ধ করে রাখেন। আজ চলতি মাসের বেতন ও কারখানার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মালিক আজও কারখানায় আসেননি। শ্রমিকেরা দাবি করেছেন, চলতি মাসের বেতন পরিশোধ করা না হলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হবে।তবে কারখানার পক্ষে প্রশাসনিক ব্যবস্থাপক আরিফুর রহমান জানান, বেতন নিয়ে কোনো সমস্যা নেই। নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। কারখানা ও বাড়ির মালিকের মধ্যে বাড়িভাড়া নিয়ে সমস্যার কারণে সংকট দেখা দিয়েছে। কারখানা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।