গাজীপুরে গণপিটুনিতে চার ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের দুটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে ছয় ডাকাত। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত জেলার কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকার দুটি বাড়িতে ডাকাতি করে। পরে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওপর দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা লুত্ফর নামের এক ডাকাতকে আটক করে। পরে ডাকাত দলের অন্য সদস্যরা তাঁকে ছাড়িয়ে নিতে এলে এলাকাবাসী তাঁদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পরিচয় পাওয়া ওই তিন ডাকাত মারা যান। পরে আজ রোববার সকাল নয়টার দিকে জয়দেবপুর থানার পুলিশ ও চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহার-উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।