গাজীপুরে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পূবাইলের ডেমোরপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—ফারুক (২০), আলামিন (২৮), আক্তার হোসেন (২৯), রনি (২৭) ও মোহাম্মদ আলী (২৯)। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী দাবি করেছেন, গণপিটুনির শিকার ব্যক্তিরা পূবাইলের ডেমোরপাড়ার প্রবীণ মণ্ডলের বাড়িতে গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতি করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাঁদের আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক একজনকে মৃত ঘোষণা করেন।জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।