গাজীপুরে গণপিটুনিতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গতকাল রোববার গভীর রাতে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। দুজনের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ১০ থেকে ১২ জনের ডাকাত দলকে এলাকাবাসী ধাওয়া করে। এ সময় ডাকাত দলের দুই সদস্য পার্শ্ববর্তী খালের পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং অন্যরা গুলি করতে করতে পালিয়ে যায়। এলাকাবাসী ওই দুই ডাকাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আ. করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।