গাজীপুরে গাঁজাসহ শ্যালক-দুলাভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলা থেকে র্যাবের সদস্যরা গতকাল রোববার রাতে ২১ কেজি গাঁজাসহ শ্যালক ও দুলাভাইকে গ্রেপ্তার করেছেন। উপজেলার কাশিমপুর ইউনিয়নের দেওলিয়া বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার কাশিমপুর ইউনিয়নের দক্ষিণ দেওলিয়া বাড়ি এলাকার মজনু মিয়া (৩০) এবং তাঁর শ্যালক জুয়েল রানা (২২)। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল পশ্চিম দেওলিয়া বাড়ি এলাকার মজনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজনু ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয় এবং আদালতের বিচারক আইরিন ফারজানা মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে তাঁদেরকে দুই বছর করে কারাদণ্ড দেন। পরে তাদেরকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।র‌্যাব-১-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।