গাজীপুরে জামায়াতের সেক্রেটারিসহ আটক ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে নাশকতা ও পিকেটিংয়ে জড়িত থাকার সন্দেহে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় নাশকতা ও পিকেটিংয়ের চেষ্টাকালে কালিয়াকৈর উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুন-অর-রশিদসহ ১৮ জনকে আটক করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ভোরে পিকেটিং করার সময় জেলার শ্রীপুর উপজেলার মাওনা ও সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে দুই পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।