গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাাচনে সম্মিলিত নাগরিক কমিটি-সমর্থিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।গত ২২ মে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ জুলাই নির্বাচন হওয়ার কথা। আদালত সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গত ২ জুন তাঁর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। ৬ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ১০ জুন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তিনি বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন। কিন্তু বিভাগীয় কমিশনার আগের আদেশ বহাল রেখে তাঁর আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে মো. জাহাঙ্গীর গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন। আজ শুনানি শেষে আদালত রিটটি নিষ্পত্তি করে ওই আদেশ দেন।রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মার্গুব কবীর। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।