গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মানিকগঞ্জের হরিরামপুর সুতালড়ি এলাকার প্রয়াত ছিদ্দিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে নয়টার দিকে নবীনগর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা সদর উপজেলার চক্রবর্তী এলাকার জ্যোতি সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে একই দিক থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ট্রাকটি উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ওই চার যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।