গাজীপুরে ট্রেনের ধাক্কায় লরি চুরমার, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শ্রীপুরের মাইজপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় বালুভর্তি একটি নম্বরবিহীন লরি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত এবং তিনজন অহত হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ময়মনসিংহগামী কমিউটার ট্রেন লরিটিকে ধাক্কা দিলে তা দুড়মে-মুচড়ে যায়। এতে অজ্ঞাত নামা লরির চালক ও ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা আরও তিন যাত্রী। শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মসিউদ-দৌলা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলক্রসিংয়ে লাইনম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। এখানে এর আগেও আরও কয়েকবার ট্রেনের ধাক্কায় একাধিক ব্যক্তি নিহত হয়েছে। তিনি আরও জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাতখামাইল রেলওয়ের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ঘটনাস্থলে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো ক্রসিং গেট এবং লাইনম্যান নেই। লরির চালকের অসর্তকার কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।