গাজীপুরে দুই দোকান কর্মচারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সদর উপজেলায় পুলিশ আজ শনিবার সকালে একটি গ্রিলের দোকান থেকে দুজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে। তাদের একজনের নাম আ. মোতালেব (১৭)। অন্যজনের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাশিপুর বাজারের রওশন মার্কেটে রশীদের গ্রিলের দোকানে দুই কর্মচারীর লাশ পড়ে থাকার খবর পান। পরে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন। দোকানের গুরুতর আহত অপর একজন কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ ধারণা করছে, গতকাল শুক্রবার রাতে দোকানের ভেতরে নিজেরা মারামারি করায় হতাহতের ঘটনা ঘটেতে পারে।দোকানের মালিক আ. রশিদের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।