গাজীপুরে দুটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্পাদন মজুরি (পিস রেট) বাড়ানোর দাবিতে গাজীপুর সদরের সালনা এলাকায় দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্যামলী ও রিসেন্ট নামে দুটি কারখানায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করেছে।আন্দোলনকারী শ্রমিকেরা জানান, অনেক দিন ধরে কারখানাগুলোতে তেমন কোনো কাজ নেই। সম্প্রতি কিছু কাজ এলেও উত্পাদন-মজুরি কমিয়ে দেওয়া হয়। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো কাজ হয়নি। এ কারণে তাঁরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।কর্তৃপক্ষ উত্পাদন-মজুরি বাড়ানোর আশ্বাস দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।এ ব্যাপারে কারখানার শ্রমিককল্যাণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, শ্রমিকদের দাবির ব্যাপারে আলোচনা চলছে। আগামী শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।