গাজীপুরে পুকুরে ডুবে ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল-৭১-এর নির্বাহী প্রযোজক তানভীর জাহিদ নয়ন, তাঁর বন্ধু জামিল আক্তার নিপু এবং নিপুর স্ত্রী আসমা আক্তার নীরা। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের সদর উপজেলার বাংলাবাজার এলাকার শিরুনি কটেজে বেড়াতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কটেজের নিরাপত্তার দায়িত্বে থাকা লিটন জানান, গতকাল রাত ১১টার দিকে তানভীর জাহিদ নয়ন ও তাঁর স্ত্রী এবং তাঁর বন্ধু পরিবার নিয়ে সেখানে বেড়াতে যান। আজ সকাল পাঁচটার দিকে তাঁরা গোসল করার কথা বলে তাঁকে চলে যেতে বলেন। গোসল শেষে তাঁরা আবার লিটনকে ডাকবেন বলে জানান। তারপর তাঁরা গোসল করতে নেমে ডুবে যান। একটু পরেই জাহিদের স্ত্রী চিত্কার করতে থাকেন। ওই সময় আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে উত্তরার জাহানারা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।