গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী-নরসিংদী সড়কের কালিগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় এরাবিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অপর একটি মাইক্রোবাস রাস্তা থেকে পার্শ্ববর্তী নিচু জায়গায় পড়ে যায়। মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে বাস ও মাইক্রোবাসটি নিচে পড়ে যায়। এতে মাইক্রোবাসের দু’জন যাত্রী নিহত হন। এছাড়া বাস ও মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়েছে। নিহত যাত্রীদের স্বজনেরা লাশ তাদের হেফাজতে নিয়ে গেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।এদিকে সকাল সাড়ে ৮টার দিকে একই সড়কে গাজীপুরের মাঝখান এলাকায় এরাবিয়ান পরিবহনের একটি বাস ৭০ জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয় । এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।