গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের নলজানি এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়কের পাশে হাসান-তানভীর ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ৩০ মিনিটের ব্যবধানে দুই বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।আজ বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।কারখানার ব্যবস্থাপক জালাল হোসেন জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে তিন তলা ভবনের নিচ তলায় গুদামে রাখা কাপড়ে আগুন লাগে। এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে। গাজীপুরের অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনার ঠিক আধা ঘণ্টা পর তৃতীয় তলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার তেমন কোনো ক্ষতি না হলেও ভয়ে কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে ছয় শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর।